ফেসবুকে নিজ দলীয় প্রধানের বিরুদ্ধে লেখালেখি: বিএনপি নেতা আবু জেহাদ বহিষ্কার




প্রেস বিজ্ঞপ্তি::  প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেতিবাচক লেখালেখি ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া সহ নানান অভিযোগে আবু জেহাদ নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। 


বহিষ্কৃত নেতা আবু জেহাদ সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি'র সদস্য হিসেবে  দায়িত্বপালন করছিলেন। 


 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ (মিলন) ও সদস্যসচিব আবদুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় প্রধানের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট ৩টি অভিযোগ প্রমানিত হওয়ায় দিরাই উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি'র সদস্য আবু জেহাদকে বহিষ্কারের করা হলো। একই সঙ্গে তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।