ছাত্রীসংস্থার নেত্রী কাকলী আক্তারের বাসায় হামলা ভাংচুর : বাবা হাসপাতালে ভর্তি


ডেস্ক নিউজ : ঢাকার ধানমন্ডি ঝিগাতলা এলাকায় জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রীসংস্থার সাবেক নেত্রী কাকলী আক্তারের বাসায় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপর। এসময় তার বাবা মোঃ আবদুল কাদের মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন। পরবর্তীতে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় যে, কাকলী আক্তার বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তারপরও শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বাধীন মতপ্রকাশের জন্য একটি মহল পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে। 

এবিষয়ে কাকলী আক্তারের মা স্বপ্না বেগম হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এই হামলার সাথে স্থানীয় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত। তিনি আরও বলেন, আমরা পুরো পরিবার এখন ভয় আর আতংকের মধ্যে আছি। আমার স্বামী মোঃ আবদুল কাদের বর্তমানে রাজধানীর একটি বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন । আমি এই হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি প্রশাসনের কাছে।

এবিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা বলেন, এবিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি পেলে দ্রুত ব্যবস্থা নিব