সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাই উপজেলা সদর এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালনা সহ সরকারি বিভিন্ন দপ্তরে হামলার উদ্দেশ্যে মিছিল ও নাশকতার পরিকল্পনায় অভিযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ১৪ নেতার নাম উল্লেখ করে ও ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামি রেখে মামলা দায়ের করেছে দিরাই থানা পুলিশ।
দিরাই থানার এসআই (নিরস্ত্র) নিউটন মৃধা বাদী হয়ে গতকাল (২৮ ডিসেম্বর) সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী এসআই (নিরস্ত্র) নিউটন মৃধা।
মামলার অপর আসামিরা হলেন- ১। কাওছার মিয়া (২৮) (দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের আহব্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সংগঠনিক সম্পাদক,দিরাই সরকারি কলেজ ছাত্রলীগ), পিতা কালাম মিয়া, সাকিন-দোওজ, দিরাই পৌরসভা, ২। মির্জা ইসলাম মান্না (৩০) (উপ ধর্ম বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ), পিতা মৃত মনু মিয়া, সাকিন-বাগবাড়ী, ৩। রাজিব রায় (২৭) (সংগঠনিক সম্পাদক, দিরাই উপজেলা ছাত্রলীগ), পিতা জীতেশ রায়, সাকিন-হারনপুর, ৪। পারভেজ আহমেদ (৩৮) (সভাপতি, দিরাই উপজেলা ছাত্রলীগ), পিতা মৃত মরতত আলী, সাকিন-ভরারগাঁও, ৫। রিগান আহমদ (২৮), (পরিবেশ বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ), পিতা নুরুল মিয়া, সাকিন-জগদল, ৬। সাজু তালুকদার (২৭) (উপ-মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ), পিতা রামকৃষ্ণ তালুকদার, সাকিন-রাজানগর, ৭। জানে আলম (২৮) (প্রচার সম্পাদক, দিরাই উপজেলা ছাত্রলীগ), পিতা ইয়াহিয়া মিয়া, সাকিন-নগদীপুর, ৮। সজীব নূর (২৮), (যুগ্ম আহব্বায়ক, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগ এবং সহ-সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ), পিতা ফুল মিয়া, সাকিন-বাগবাড়ি, ৯। বাপ্পি রঞ্জন তালুকদার প্রীতম (২৪) (দিরাই উপজেলা ছাত্রলীগ কর্মী), পিতা ভূপতি রঞ্জন তালুকদার, সাকিন-শ্রীনারায়নপুর, ১০। মাহমুদ হাসান রানা (২৬) (যুগ্ম আহব্বায়ক, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগ), পিতা হাবিবুর রহমান, সাকিন-ভরারগাঁও, ১১। জীবন চৌধুরী (২৩) (যুগ্ম আহব্বায়ক, দিরাই উপজেলা ছাত্রলীগ), পিতা জুনাবুর রহমান, সাকিন-সুজানগর, ১২। রোদ্র সামন্ত (২৮), (উপ প্রচার সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ), পিতা রন্টু সামান্ত, সাকিন-লৌলারচর, ১৩। সুজন হাজরা ভুট্ট (২৫) (উপ-প্রচার সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ), পিতা কামেশ্বর হাজরা, সাকিন-লৌলারচর, ১৪। আব্দুল্লাহ আহমেদ (২৫) (যুগ্ম আহব্বায়ক, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগ), পিতা মোস্তফা মিয়া, সাকিন-বোরহানপুর, সর্ব থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ, এছাড়াও এই মামলায় অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে ।
