একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থী আশফাকের প্রচারণাকালে হামলার ঘটনায় মামলা দায়ের


নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক প্রচারণাকালে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং সি.আর ৬০৪/২০২৪ (আমলী দোহার)।  

জানা যায়, সেই ঘটনার প্রায় ৬ বছর পর গতকাল ( ২৬ নভেম্বর) সেই হামলায় আহত দোহার থানার পালামগঞ্জ গ্রামের হাসেন উদ্দিনের ছেলে মোঃ তৌহিদুর রহমান (৫১)  ৩৪জনের নাম উল্লেখ সহ ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ঢাকার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেন। 

এজহার সূত্রে আরও জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ১২ ডিসেম্বর প্রচারণাকালে ঢাকা জেলার দোহার থানাধীন লটাখোলা সাকিনস্থ করম আলীর মোড়ে ঢাকা-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক তার কর্মী-সমর্থকদের নিয়ে হামলার শিকার হন। এসময় অনেক নিরীহ মানুষও হামলা জখমের শিকার হয়।

এই মামলায় এজহারভুক্ত আসামিরা হলেন,  ১। মোঃ সাজ্জাদ হোসেন, বিপি নং-৭২০১০৬৬৮৭৩, তৎকালীন অফিসার ইনচার্জ, দোহার থানা, ঢাকা, ২। নূর মোহাম্মদ (৪০), তৎকালীন এস.আই, দোহার থানা, ঢাকা, ৩। মোঃ ইয়াছিন মুন্সী (৫২), বিপি নং-৭৭০৪১৬৭৮৩, তৎকালীন ইন্সপেক্টর (তদন্ত), দোহার, ঢাকা, ৪। মোঃ শরীফুল ইসলাম (৪০), তৎকালীন এস.আই, বিপি নং-৮৬১৪১৭৩৪৬১, ৫। মোঃ মোস্তফা কামাল (৫৭), বিপি নং-৭২০০০৮৫০৩২, তৎকালীন অফিসার ইনচার্জ, নবাবগঞ্জ, ঢাকা, ৬। মাহবুব (৫৫), তৎকালীন সার্কেল এ.এস.পি, দোহার-নবাবগঞ্জ থানা, বিপি নং-অজ্ঞাত, ৭। শফিকুল ইসলাম সেন্টু (৪৪), পিতা আব্দুল মান্নান, সাং-দক্ষিণ জয়পাড়া, খাড়াকান্দা, থানা-দোহার, জেলা-ঢাকা, ৮। সালমান ফজলুর রহমান (৭৩), পিতা ফজলুর রহমান, সাং-বেথুয়া, থানা-দোহার, জেলা-ঢাকা, ৯। মোঃ আলমগীর হোসেন (৬২), পিতা আঃ রউফ, সাং-সুতারপাড়া, থানা-দোহার, জেলা-ঢাকা, ১০। মোঃ রাশেদ চোকদার (৪৪), পিতা লাল মিয়া চোকদার, সাং-দেবীনগর, থানা-দোহার, জেলা-ঢাকা, ১১। ওয়াসিম চোকদার (৩৫), পিতা তোতা চোকদার, সাং-দক্ষিণ জয়পাড়া, থানা-দোহার, জেলা-ঢাকা, ১২। সৌমেন মিত্র (৪৫), তৎকালীন এস.আই, দোহার থানা, মোবাঃ ০১৭১০৬০১৯৪৯, ১৩।হৃদয় মিয়া (৫৫), পিতা সূর্য মিয়া, সাং-শাইনপুকুর, থানা-দোহার, জেলা-ঢাকা, ১৪।পনিরুজ্জামান তরুন (৫০), পিতা মৃত কালু মিয়া, সাং-পাঠানকান্দা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, ১৫। ফাত্তাহ জাহান লোপা (২৭), পিতা মোঃ হারুন অর রশিদ, সাং-বাহা, থানা-দোহার, জেলা-ঢাকা, ১৬। আরিফ সিকদার (৫২), পিতা মৃত আলম সিকদার, সাং-বারুয়াখালী, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, ১৭। জালাল উদ্দিন (ছোট) (৫০), পিতা ফকির উদ্দিন, সাং-কাশিমপুর, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, ১৮।আমজাদ (৪৪), পিতা মৃত আনছের আলী, সাং-জামালচর, থানা-দোহার, জেলা-ঢাকা, ১৯।মোঃ মোয়াজ্জেম হোসেন (৫৮), পিতা মৃত শফিউদ্দিন, সাং-কামারখোলা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, ২০। মাসুদ মোল্লা (৪০), পিতা মোতালেম মেম্বার, সাং-কুলছুড়ি, বিলাশপুর, থানা-দোহার, জেলা-ঢাকা, ২১। নিতাই বাবু (৫২), পিতা আদারী কর্মকার, সাং-দক্ষিণ জয়পাড়া, (দোহার থানার বিপরীত পাশে), থানা-দোহার, জেলা-ঢাকা, ২২। মোঃ আমির হোসাইন রউফ (৫২), পিতা অজ্ঞাত, সাং-তন্মনা শপিং কমপ্লেক্স (৩য় তলা), ডি.ও.এইচ.এস বারিথানা, থানা-গুলশান, ডি.এম.পি, ২৩। মোতালেব শেখ (৫৫), পিতা মৃত রাজা শেখ, সাং-লটাখোলা, থানা-দোহার, জেলা-ঢাকা।২৪। নিলো শেখ (৪০), পিতা রশিদ শেখ, সাং-দক্ষিণ দেবীনগর, থানা-দোহার, জেলা-ঢাকা,২৫। ফারুক (২৮), পিতা ইউনুস, সাং-দুধঘাট, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, ২৬। অপূর্ব দত্ত (৪২), তৎকালীন এস.আই, দোহার থানা, ঢাকা, ২৭।সৈয়দ মেহেদী (৪২), তৎকালীন এস.আই, দোহার থানা, ঢাকা, মোবাঃ ০১৬৮১৮১৩২৩১, ২৮। হাফিজুর রহমান (৪৪), তৎকালীন এস.আই, দোহার থানা, ঢাকা, মোবাঃ ০১৭৭১৬২০০০০, ২৯। মোঃ মাহবুবুল হক রনি (৪২), তৎকালীন এস.আই, দোহার থানা, ঢাকা, মোবাঃ ০১৭১২২০৫৩২২, ৩০। মোঃ আনিছুর রহমান (৪২), তৎকালীন এস.আই, দোহার থানা, ঢাকা, ৩১।মেহবুব কবির (৫৫), পিতা প্রফেসর রাজ্জাক, সাং-নারিশা, থানা-দোহার, জেলা-ঢাকা, ৩২। হারিদাস মজুমদার (৫৩), পিতা প্রাণ বল্লভ মজুমদার, সাং-পশ্চিম পাতিলঝাপ, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, ৩৩। তমাল (৩২), পিতা মোয়াজ্জেম হোসেন, সাং-খন্দকার নোয়াদ্দা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, ৩৪। কামরুজ্জামান অরুন (৫২), পিতা মৃত কালু মিয়া, সাং-পাঠানকান্দা, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা সহ আরও অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে ১০০/১৫০ জনকে।