ফেসবুকে লেখালেখির জের ধরে চাঁদপুরে মামলা হলো যাদের উপর


চাঁদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক লেখালেখির দায়ে চাঁদপুরের কচুয়ায় ৩ জনের নামের মামলা দায়ের করেছেন মোঃ শফিউর রহমান নামের যুবদল কর্মী। তিনি কচুয়া থানার গোবিন্দপুর গ্রামের মৃত মোঃ জিয়াউর রহমানের ছেলে।
 
জানা যায়, দন্ডবিধির ২৯৫/২৯৫ (ক)/২৯৮ ধারায় করা মামলাটির নং কচুয়া সি.আর. ১৩৭/ ২০২৬ ইংরেজি যাহা মাননীয় চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কচুয়া আমলী আদালতে রেজিস্টার হয়।

মামলার এজহারে তিনি উল্লেখ করেন যে, অত্র মামলার আসামীগণ বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করিবার হীন চেষ্টা এবং পুনঃরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশ বিরোধী, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিরোধী রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ অন্যান্য নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কটুক্তি, মিথ্যাচার, মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব একাউন্ট এর মাধ্যমে ছবি সম্বলিত ও লিখিতভাবে প্রকাশ করিয়া আসিতেছে। এছাড়াও আসামিগণের ফেসবুক আইডির বিভিন্ন লেখালেখির বিষয়েও তিনি এজহারে উল্লেখ করেছেন।


এই মামলার আসামিরা হলেন, ১। কাকলী আক্তার (৩০), পিতা মোঃ আব্দুল কাদের, মাতা স্বপ্না বেগম, সাকিন-বাসা নং-৫১/২, হাজী আব্দুর রহমান লেন, ডাকঘর-ঝিগাতলা টি.এস.ও-১২০৯, থানা-ধানমন্ডি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, জেলা-ঢাকা। ২। মোঃ ওসমান গনি (৩৯), পিতা মোঃ রেজাউল করিম, সাকিন-বর্ণী, ডাকঘর-ঝিকরগাছা, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর। ৩। মোঃ রোকতা হাসান (৪২), পিতা মৃত মোঃ হাতেম আলী মিয়া, মাতা মোসাঃ আমেলা বেগম, সাকিন ও ডাকঘর-নওহাটা, থানা-পবা, জেলা-রাজশাহী।