ছাতক প্রতিনিধি : বিগত কয়েক দিন ধরে সুনামগঞ্জ জেলায় ছাতক উপজেলায় বিএনপি সহ তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা চাঁদাবাজীর ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান যে, তারেক, সানি, নুর আলম সহ আরো কয়েকজন বাজারে এসে ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবী করে। চাঁদা না দিলে মিথ্যা মামলা এবং নির্যাতনের হুমকি প্রদান করে যায়। তাই বাজারের স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটাচ্ছে।
ছাতক প্রতিনিধি তারেক আহমদ এর সূত্র মতে স্থানীয় বিএনপি নেতা এডভোকেট আব্দুল হক, আতাউর রহমান সহ উপজেলা বিএনপির অনেক নেতা উক্ত অপকর্মের মদদদাতা। তাহারা তাদের দলের নেতাকর্মীদের দিয়ে স্থানীয় বাজারে ব্যবসায়ীদের নিকট চাঁদা দাবী করতেছেন।
স্থানীয় ব্যক্তি ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সুনামগঞ্জের ছাতক থানার স্থানীয় বাজারে তারেক, সানি, নুর আলম সহ তাদের সঙ্গীয় সন্ত্রাসীরা বাজারের ব্যবসায়ীদের নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে দোকানের মালিকদের মারধর করেন তারা।
