প্রেস বিজ্ঞপ্তি :: সিলেট মহানগর যুব মহিলা লীগের ৭নং ওয়ার্ড শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে জায়গা পেয়েছেন মোট ১৯ জন।
মোমতাহিনা জাহান নাদিয়া কে সভাপতি ও ফারজানা আক্তার কে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন করে যুব মহিলা লীগ সিলেট মহানগর শাখা।
গত (১৫ জানুয়ারি) সিলেট মহানগর যুব মহিলা লীগের সভাপতি সুফিয়া ইকবাল ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মরিয়ম পারভীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির তালিকা গণমাধ্যমে পাঠানো হয়।
কমিটিতে সহসভাপতি পদে জায়গা পেয়েছেন ২ জন। পাশাপাশি বিভিন্ন সম্পাদকীয় পদে মোট ১৯ জনই সাবেক ছাত্রলীগ নেত্রী। তারা ইতিপূর্বে বিভিন্ন সময়ে ছাত্রলীগের নানান দায়িত্ব পালন করে আসছেন।
