গোলাপগঞ্জে ছাত্রদল নেতা সুমেলের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ-প্রতারণার অভিযোগ



এনামুল হোসেন বাবর (গোলাপগঞ্জ প্রতিনিধি):: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমদ সুমেলের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, সন্ত্রাসী হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একাধিক ভুক্তভোগী। 


গতকাল গোলাপগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা তোফায়েল আহমেদ সুমেলের -এর বিরুদ্ধে অভিযোগ করেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও মৌখিক অভিযোগে ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও পরিবারকে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, ব্যক্তিগত লেনদেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমদ সুমেলের বিরুদ্ধে।


ভুক্তভোগী ও উপজেলার লক্ষাণাবন্দ ইউনিয়নের বাসিন্দা মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, তার বোনের কাছ থেকে ৬ শতাংশ জমি ক্রয়ের জন্য ২ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। কিন্তু জমি বুঝিয়ে না দিয়ে টালবাহানা শুরু হয়। পরে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়ে লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিনের তার কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নেন।


লিখিত বক্তব্যে ভুক্তভোগী আরও বলেন, তোফায়েল আহমদ সুমেল ছাত্রদলের রাজনীতি করলেও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের ব্যবহার করে তার এসব অপকর্ম চলমান রেখেছে। তার সকল অপকর্মের শেল্টার দাতা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন। 

এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র:: দৈনিক শ্যামল সিলেট