ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নেতিবাচক লেখালেখি ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া সহ নানান অভিযোগে শাহীন আহমদ নামের এক স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা শাহীন আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আওতাধীন ০৭ নং লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে তিনি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছিলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় প্রধানের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যের পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট ৪টি অভিযোগ প্রমানিত হওয়ায় সাবেক ছাত্রদল নেতা ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমদকে বহিষ্কার করা হলো। একই সাথে তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সূত্র: দৈনিক সিলেটের সংবাদ
