স্টাফ রিপোর্ট : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত গৌছ উদ্দিন হত্যা মামলার ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ আগস্ট শুক্রবার এই হত্যা মামলাটি গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং -০৮/১৩৬, ২৩-০৮-২০২৪ইংরেজি।
এ মামলার এজহাতে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামী করে সাবেক চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সাবেক মেয়র আমিনুল ইসলাম রাবেল, কাউন্সিলর রুহিন আহমদ খাঁন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইদুর রহমান জুমান, সাধারন সম্পাদক মান্না আহমদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহমদ সানি সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের ১৩৪জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া আরো অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে শনিবার গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান – শুক্রবার নিহত গৌছ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন ।
উল্লেখ্য, হাসিনা সরকার পতনের আগের দিন (৪ আগস্ট) গোলাপগঞ্জ উপজেলা জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ-বিজিবি এবং সন্ত্রাসীদের গুলিতে ঘোষগাও গ্রামের মৃত মোবারক আলীর ছেলে গৌছ উদ্দিন সহ ৬জন নিহত হন। এছাড়াও সিলেটে পুলিশেত গুলিতে গোলাপগঞ্জের আরেকজন নিহত হন।
