যাত্রাবাড়ীর গুলিতে নিহত শাওনের বাবার মামলায় আসামি ৪৭৯জন



নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীতে শাওন তালুকদারকে (২১) হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৪৬৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শাওনের বাবা নূর নবী বাদী হয়ে গত শনিবার এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ৫ আগস্ট বেলা আড়াইটার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ছাত্র–জনতার আন্দোলন চলছিল। তখন স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ সেখানে গুলি ছোড়ে। এ সময় শাওন তালুকদার গুলিবিদ্ধ হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ ৪৭৯ জনকে আসামি করা হয়েছে।


এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন, ১।শেখ হাসিনা (৭৮), পিতা মৃত শেখ মুজিবুর রহমান, মাতা ফজিলাতুন নেছা মুজিব, স্বামী ডঃ ওয়াজেদ মিয়া, সাং-সুধাসধন ৯নং লেকপাড়, থানা-ধানমন্ডি, ঢাকা, সাবেক প্রধানমন্ত্রী, সভাপতি-বাংলাদেশ আওয়ামীলীগ ২। ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী, সাধারণ সম্পাদক-বাংলাদেশ আওয়ামীলীগ ৩। আমির হোসেন আমু, সাবেক মন্ত্রী, ১৪ দলের মুখপাত্র। ৪। সালমান এফ রহমান, সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ৫। ডঃ হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী ৬। আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৭। এডভোকেট মোশারফ হোসেন কাজল, সাবেক পিপি, দুদক ৮। আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ৯। সৈয়দ হায়দার আলী, চীফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল ১০। মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ ১১। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মন্ত্রী ১২। ডাঃ দীপু মনি, সাবেক মন্ত্রী, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ-আওয়ামীলীগ ১৩। মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ১৪। শহীদুল হক, সাবেক আইজিপি ১৫। চৌধুরী আব্দুলাহ আল-মামুন, সাবেক মহা পরিদর্শক, বাংলাদেশ পুলিশ ১৬। হারুনুর রশীদ, সাবেক ডিবি প্রধান, ডিএমপি ১৭। বিপব কুমার সরকার, যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি ১৮। জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী ১৯। ব্যারিষ্টার ফজলে নূর তাপস, মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০। মোঃ শামীম ওসমান, এমপি, নারায়ণগঞ্জ ২১। নূর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, পিতা মোঃ মোস্তফা পাটোয়ারী, মাতা ছালেহা বেগম, স্থায়ী ঠিকানাঃ-রঘুনাথপুর, থানা-চাঁদপুর সদর, চাঁদপুর, বর্তমান ঠিকানাঃ-বিদ্যুৎ গলি, থানা-যাত্রাবাড়ী, ঢাকা ২২। মাসুদ হাসান পাটোয়ারী (১৫৮৬৪) সাবেক ছাত্রলীগ নেতা, দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, পিতা মোস্তফা হাসান পাটোয়ারী, সাবেক এ.পি.এস বিচারপতি খায়রুল হক, সাং-রোড নং-০৮, বাড়ি নং-৪৯০, বারিধারা ডিওএইচএস, ঢাকা ২৩। আবু আহমেদ মান্নাফী, সভাপতি, ঢাকা মহানগর আওয়ামীলীগ ২৪। হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগ ২৫। মোঃ মনিরুল ইসলাম মনু, সাবেক এমপি ঢাকা-৫, সভাপতি, যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ ২৬। হারুনুর রশিদ মুন্না (২০২৪ সালের জানুয়ারীর নির্বাচনে আওয়ামী সংসদ সদস্য পদপ্রার্থী), সাধারণ সম্পাদক যাত্রাবাড়ী থানা আওয়ামীলীগ।