বৈষম্য বিরোধী আন্দোলনে : সিলেটে আরেক মামলায় আসামি সাবেক মন্ত্রী-এমপি-মেয়র সহ ২৮৫



ডেস্ক নিউজ:: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনার দায়ে সিলেটে ফের দায়ের করা হয়েছে আরেকটি মামলা। আদালত সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানাকে মামলাটি রেকর্ড করতে নির্দেশ দিয়েছে।


আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি, মেয়র ও কাউন্সিলর সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয়সহ বিভিন্ন পর্যায়ের ২৮৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে।

 
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রণকেলী উত্তর গ্রামের শেখ আবদুর রহমান জানির পুত্র শেখ শফিউর রহমান কয়েছে (১৮) বাদী হয়ে এই দায়ের করেন মামলাটি। 


এই মামলায় এজহারনামীয় উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন, ১। শফিকুর রহমান চৌধুরী (৬০), সভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগ ও সাবেক সংসদ সদস্য, সিলেট-২, সাং- টিলাগড়, শাপলাবাগ, থানা- শাহপরাণ (রহ.), জেলা- সিলেট, ২। আনিসুল হক (৬৭), সাবেক আইনমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ব্রাহ্মণবাড়িয়া, ৩। হাফিজ আহমদ মজুমদার (৬৫), সাবেক সংসদ সদস্য, সিলেট-৫, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৪। ইমরান আহমদ চৌধুরী (৬৫), সাবেক সংসদ সদস্য, সিলেট-৪, সাবেক প্রবাসী কল্যান মন্ত্রী, বাংলাদেশ সরকার, ৫। হুসাম উদ্দিন চৌধুরী (৬৬), সাবেক সংসদ সদস্য, সিলেট-৫, পিতা- মৃত আব্দুল লতিফ চৌধুরী, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৬। আনোয়ারুজ্জামান চৌধুরী (৫২), সাবেক মেয়র, সিলেট সিটি কর্পোরেশন, ৭। ডা: এহতেশামুল হক চৌধুরী দুলাল (৬৫), আওয়ামীলীগ ও বিএমএ নেতা, জেলা- সিলেট, ৮। আহমদ আল কবির (৬৬), সহসভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগ, সাং-নূরপুর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, ৯। আলমগীর আহমদ রনি (৩১), পিতা- আব্দুস ছামি, সাং-উমরপুর, ডাকঘর- বাজার সঈদপুর-৩২০৩, থানা- নবিগঞ্জ, জেলা- হবিগঞ্জ, ১০। হেলেন আহমদ (৫০), সভাপতি, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ, সাং- জিন্দাবাজার, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ১১। মোঃ সেলিম উদ্দিন (৫৬), সাবেক সংসদ সদস্য, সিলেট-৫, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, ১২। জগদিশ চন্দ্র দাশ (৫৫), সাউন্সিলর, ৮ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন ও সহসভাপতি, সিলেট মহানগর আওয়ামীলীগ, সাং- পনিটুলা, থানা- জালালাবাদ, জেলা- সিলেট, ১৩। আরমান আহমদ শিপলু (৪৫), সাংগঠনিক সম্পাদন, সিলেট মহানগর আওয়ামীলীগ, পিতা- বদর উদ্দি আহমদ কামরান, সাং- ছড়ার পার, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, ১৪। আশফাক আহমদ (৫৮), সহ সভাপতি, সিলেট জেলা আওয়ামীলীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান, সিলেট সদর, জেলা- সিলেট, ১৫। মোস্তাকুর রহমান মফুর (৫৬), সাবেক উপজেলা চেয়ারম্যান, বালাগঞ্জ, পিতা-মৃত মখলিছুর রহমান, সাং- ঝিনারপুর, থানা- বালাগঞ্জ, জেলা- সিলেট। বর্তমান ঠিকানা: সাং-বটেশ্বর, থানা- শাহপরাণ (রহ:), জেলা- সিলেট, ১৬। সালেহ আহমদ সেলিম (৫৬), সাংগঠনিক সম্পাদন, সিলেট মহানগর আওয়ামীলীগ ও সাবেক সাউন্সিলর ২২ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন, সাং- শাহজালাল উপশহর, থানা- শাহপরাণ (রহ:), জেলা- সিলেট, ১৭। লোকমান আহমদ চৌধুরী (৬০), সাবেক উপজেলা চেয়ারম্যান, জকিগঞ্জ, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, বর্তমান: সাং- সোবহানীঘাট, থানা- কোতোয়ালী, জেলা- সিলেট, ১৮। আব্দুল হাই বেবুল (৬০), সহসভাপতি, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, সাং- হাতিডহর, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট, সহ ১৩৫জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে ১০০/১৫০জনকে।