লন্ডনে আন্দোলন ও ফেসবুকে সরকার বিরোধী পোস্ট : বিশ্বনাথে যুবলীগ নেতা মো: জুনেদ মিয়ার বাড়িতে হামলা- ভাংচুর




নিজস্ব সংবাদদাতা:: যুক্তরাজ্যে সরকার বিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে সরকার বিরোধী তীব্র সমালোচনার জের ধরে সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। 


ভুক্তভোগী মো: জুনেদ মিয়া বিশ্বনাথ উপজেলার ভুরকি বাজারস্থ একানিধা গ্রামের ময়না মিয়ার ছেলে। সে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সদস্য ও যুক্তরাজ্য যুবলীগের এসিট্যান্ট সেক্রেটারি। 


জানা যায়, গতকাল বিশ্বনাথ উপজেলার একানিধায় তার গ্রামের বাড়িতে হামলা করে হামলা ও ভাংচুর করে একদল সন্ত্রাসী। এসময় তারা ঘরের আসবাবপত্র সহ অনেক কিছু ভাংচুর লুটপাট করে। ভুক্তভোগী মো: জুনেদ মিয়ার বাবা ময়না মিয়া বলেন, আমার ছেলে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। তার লেখালেখি ও সেখানের আন্দোলন কে কেন্দ্র করে এই হামলা আমাদের মর্মাহত করেছে। স্বাধীন দেশে এমন ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়।


এবিষয়ে জানতে একাধিক বার ফোন করেও বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।