যুক্তরাজ্য প্রবাসী ফারহানের বাসায় হামলা-ভাংচুর : পরিবারের অভিযোগ থানায় নিচ্ছেনা মামলা


নিজস্ব প্রতিবেদক : সিলেটের এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে একদল সংবদ্ধ অস্ত্রধারী দুর্বৃত্তের বিরুদ্ধে। 

ভুক্তভোগী ৪নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগ সভাপতি (বর্তমানে ইউকে প্রবাসী) মহিউদ্দিন চৌধুরী ফারহান। তিনি নগরীর ঘূর্ণি ২৪ আবাসিক এলাকার বাসিন্দা জনাব সাইফুদ্দীন আহমেদ চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র।  

জানা যায়, গতকাল ১৪ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে নগরীর ঘূর্ণি ২৪ আবাসিক এলাকার অবস্থিত ফারহানের বাসায় এই হামলা করে দুর্বৃত্তরা। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অস্ত্রধারীরা ভাংচুর করে যাওয়ার সময় তাদের নানান হুমকি দিয়ে যায়। এই হামলার পর আতংকের মাঝে রয়েছেন দেশের অবস্থানরত তার পরিবারের সদস্যরা।

হামলার বিষয়টি নিশ্চিত করে ফারহানের বাবা 
সাইফুদ্দীন আহমেদ চৌধুরী বলেন, আমার ছেলে দেশে থাকাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো। কিন্তু সে বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছে। তারপর এই হামলা করেছে সন্ত্রাসীরা। এখন আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে বড় শঙ্কায় মধ্যে রয়েছি।

তিনি আরও বলেন, ​এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পরবর্তী সময়ে এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। বিচার এখন কোথাও চাইবো বলে দেশের চললাম বিচার ব্যবস্থার উপর চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। 
তবে, এবিষয়ে বার বার যোগাযোগ করেও এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।