নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ৫ আগস্টের একটি হত্যা মামলার আসামিকে না পেয়ে তার ছোট ভাইকে গ্রেফতারের অভিযোগ উঠেছে থানা-পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার ও ভিত্তিহীন বলে দাবি করেছে।
পুলিশ বলছে, ঘটনার সাথে সম্পৃক্তা পেয়েই মেহেদী আল মাহমুদ গ্রেফতার করা হয়েছে এখানে অন্য কিছু কিছু নয়। একই মামলার আসামি ছাত্রলীগ নেতা তার আপন ভাই নুর মোহাম্মদ। তাকে খুঁজছে পুলিশ।
তবে, পরিবারের অভিযোগ এই মামলায় প্রথমে নামই ছিলো না মেহেদী আল মাহমুদের। এই মামলার আসামি ছিলেন শুধু তার ভাই নুর মোহাম্মদ। মূলত নূর মোহাম্মদকে খুঁজতে পুলিশ অভিযান চালিয়েছিলো কিন্তু তাকে না পেয়ে তার ভাই মেহেদী আল মাহমুদকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। পরবর্তীতে এই মামলায় তার নাম নতুন ভাবে যুক্ত করে কোর্টের মাধ্যমে ৩ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ৷ কোর্ট যা ১ দিনের জন্য মঞ্জুর করে। পরিবার দ্রুত মুক্তি চায় মেহেদী আল মাহমুদের।
এবিষয়ে, যাত্রাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বারবার কল দিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
