প্রেস বিজ্ঞপ্তি:: সিলেট মহানগর ছাত্রলীগের আওতাধীন সিলেট ক্যামব্রিয়ান কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
জান যায়, আগামী এক বছরের জন্য সিলেট ক্যামব্রিয়ান কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতরাতে (০৭ জানুয়ারি) সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটির তালিকা গণমাধ্যমে পাঠানো হয়।
রুবেল কিবরিয়াকে সভাপতি ও মোমতাহিনা জাহান নাদিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট এই আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাইম আহমদ। তাদের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
