লন্ডনে গণভোটের পক্ষে আন্দোলন : দেশে শিবির নেতা মোঃ রোকতা হাসানের বাড়িতে হামলা-হুমকি




রাজশাহী সংবাদদাতা :: যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সামনে গণভোট ও জুলাই সনদ নিয়ে আন্দোলনে গণমাধ্যমে বক্তব্য প্রচারের পর বাংলাদেশের বাড়িতে হামলা অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপর। 

জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী মোঃ রোকতা হাসান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি কর্মসূচীতে গণমাধ্যমে বক্তব্য রাখেন। এরপর তার ফেসবুক আইডিতে প্রচার করেন। এতে, ক্ষিপ্ত হয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের পবা উপজেলার নওহাটা গ্রামের বাড়িতে গতকাল এই হামলা করেছে বলে অভিযোগ করেছেন রোকতা'র পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী মোঃ রোকতা হাসান রাজশাহীর পবা উপজেলার নওহাটা গ্রামের মৃত মোঃ হাতেম আলীর ছেলে। রোকতা বাংলাদেশে থাকাকালীন সময়ে ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন রোকতার ছোট ভাই মোঃ রয়েল হোসাইন হৃদয়। 

এবিষয়ে জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি সম্পর্কে অবগত নই। আমরা বিষয়টি সম্পর্কে খুঁজখবর নিচ্ছি।